উপকরন : আলু – ৫০০ গ্রাম ( মাঝারি ৬ টি ) তেল – ২ টেবিল চামচ লবন – ১/২ চা চামচ গুঁড়া মরিচ – ১/৪ চা চামচ ধনেপাতা কুচি – ২ টেবিল চামচ জিরা গুঁড়া – ১ চিমটি ( ইচ্ছা করলে স্বাদমতো আরও মশলা দিতে পারেন ) প্রনালি : – আলু প্রেশারে ১ কাপ পানি দিয়ে মাঝারি আচে ১ সীস দিতে হবে । – ঢাকনা দেয়া অবস্থায় ৩-৪ মিনিট রাখতে হবে । – ঠাণ্ডা করে গ্রেটার দিয়ে কুচি করে নিন। – এবার সব কিছু দিয়ে মাখিয়ে নিন। – ছোট ছোট গোল বল তৈরি করুন । – আলুর বল গুলোতে তেল মাখিয়ে রাখুন । – ২ সিট পলিথিন নিন । – পলিথিনে তেল মাখিয়ে একটি সিটে একটি বল রাখুন । – এবার বলটি আরেকটি পলিথিনের সিট দিয়ে ঢেকে দিন। – বেলুন দিয়ে হালকা চাপ দিয়ে রুটি বেলারমতো করে বেলুন । – বেশি পাতলা করবেন না । – শুঁকিয়ে গেলে পাঁপড় আরও পাতলা হবে । – পরোটার মতো মোটা করে বেলতে হবে । – বেলা হয়ে গেলে কাপড়ের উপরে বিছিয়ে অথবা বড় প্লেটে শুঁকাতে দিন । – সকালে দিলে সন্ধার মধ্যে শুঁকিয়ে যাবে । – শুঁখিয়ে গেলে ডুবো তেলে মাঝারি আচে ভেজে নিতে হবে । পরিবেশন : বিকালে চায়ের সাথে পরিবেশন করুন মজাদার কুড়কুড়ে আলুর পাঁপড় ভাজা । Post navigation রেসিপি-ডিম দিয়ে কলাইয়ের ডাল রাঁধতে গেলে মানতে হবে