images9কলাই ডাল ২৫০ গ্রাম
পেঁয়াজ কুঁচি ১ কাপ
কাঁচা মরিচ ৪-৫ টা
রসুন বাটা এক টেবিল চামচ
হলুদ গুড়া হাফ চা চামচ
মরিচ গুড়া ঝাল বুঝে
লবণ পরিমাণমতো
পানি পরিমাণমতো
তেল পরিমাণমতো
ধনেপাতা কুঁচি ১ টেবিল চামচ

বানানোর পদ্ধতি:

প্রথমে ডাল ভেঁজে নিন। ডাল ভাজার পর ভাল করে ধুয়ে নিন এবং ডালের পাত্রে আরো দুইকাপ পানি দিয়ে সিদ্ধ করতে থাকুন।

এবার কিছু লবণ, হাফ চা চামচ হলুদ গুড়া, কয়েকটা কাঁচা মরিচ এবং অল্প খানিকটা পেঁয়াজ কুঁচি দিয়ে ডাল ভালো করে সিদ্ধ করুন। এবার সেটা ঘুঁটে আলাদা করে রাখুন

এবার অন্য একটা পাত্রে কিছু তেল নিয়ে তাতে পেঁয়াজ কুঁচি ভেঁজে এক টেবিল চামচ রসুন বাটা দিন এবং সাথে আরো কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিন। মুরচ গুড়াও দিতে পারে।

এরপর তার মধ্যে কলাই ডালের পেস্টটা দিয়ে দিন। পরিমাণমতো পানি দিয়ে ২০ মিনিট মতো জ্বাল দিন।

অন্য একটি পাত্রে ডিম ভেঙে নিন। সেটা ঠিক করে গুলে নিন। এবার এই ডিমটা দিয়ে দিন।

ওপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দিন। কিছুক্ষণ রেখে নামিয়ে নিন। এবার তৈরি হয়ে গেছে ডিম দিয়ে কলাইয়ের ডাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *