সম্প্রতি আর্জেন্টিনায় এ যাবৎকালের ডাইনোসরের সবচেয়ে বড় ফসিল আবিষ্কার করা হয়েছে। জীবাশ্মবিদদের ধারণা, ওই ডাইনোসরটিই পৃথিবীর বুকে হাঁটা সবচেয়ে বড় প্রাণী। খবর বিবিসির।Dinosoar1

নতুন আবিষ্কৃত হাড়টির দৈর্ঘ্য ৪০ মিটার (১৩০ ফুট) ও উচ্চতা ২০ মিটার (৬৫ ফুট)।

হাড়টির ওজন ৭৭ টন, যা বড় ধরেনের ১৪টি আফ্রিকান হাতির সমান! এর আগে পাওয়া সর্বোচ্চ ওজনের হাড়ের চেয়ে এটির ওজন সাত টন বেশি।

‘আর্জেন্টিনোসর’ হিসেবে খ্যাতি পাওয়া ডাইনোসরটির হাড়গুলো স্থানীয় ফার্মের একজন কর্মী লা ফ্লেচা মরুভূমি থেকে আবিষ্কার করেন। মরুভূমিটি পাতাগোনিয়ার ত্রেলু থেকে ২৫০ কিলোমিটার দূরে অবস্থিত।

বিজ্ঞানীদের ধারণা, বৃহদাকারের এই ডাইনোসরটি লেট ক্রিটেসাস যুগের।

ডাইনোসরটির খুঁজে পাওয়া কঙ্কালের আলাদা সাতটি অংশ ১৫০টি হাড়ের সমন্বয়ে গঠিত। হাড়গুলো মেরামতযোগ্য অবস্থায় আছে বলেও জানিয়েছেন বিজ্ঞানীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *