image_85846.hospital2-320x200হাসপাতালের শিশু বিভাগে মিলল সাপের দেখা। ঘটনাটি ঘটেছে ভারতের বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে। একটি শিশু পেটের সমস্যা নিয়ে শনিবার ওই হাসপাতালে ভর্তি হয়। রবিবার সকালে তারই বিছানা থেকে উদ্ধার হয় একটি বিষধর সাপ।
শিশুটি জানিয়েছে, যে রাতে তার হাতে এক ঠাণ্ডা অনুভূতি পেয়েছিল। তবে সেটি যে সাপ তখন বুঝতে পারেনি ওই শিশু। পরে শিশুটির মা ওই হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ আনলে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকেই পাল্টা দোষারোপ করে। তাঁকে বলা হয়, বাড়ি থেকে নিয়ে আসা জামা কাপড়ের সঙ্গেই ছিল সাপটি। বর্তমানে শিশুটি সুস্থ আছে। তবে আতঙ্ক ছড়িয়েছে হাসপাতালে চিকিৎসাধীন অন্য রোগীদের মধ্যে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *