রাঙামাটিতে যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। শনিবার সকাল সাড়ে আটটার দিকে মানিকছড়ি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক ডা. মিয়েন কিশা। জানাযায়, বাসটি সুনামগঞ্জের ধর্মপাশা থেকে আসছিল। পথে ওই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিচে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। রাঙ্গামাটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল ইমতিয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। Post navigation ৭ খুনে তারেক-আরিফের জড়িত থাকার প্রমাণ মিলেছে পর্যায়ক্রমে প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেয়া হবে – রেলমন্ত্রী