Swadeshnews24.comবিশ্বখ্যাত ইলেক্ট্র্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং এবার উন্মোচন করছে স্মার্টওয়াচ ‘গিয়ার এস’। এই স্মার্টওয়াচে থাকছে ফোন কল রিসিভের পাশাপাশি কল করারও সুবিধাও। এটি স্যামসাংয়ের নতুন স্মার্টওয়াচ স্মার্টফোনের সঙ্গে কোন ধরণের সংযোগ ছাড়াও ব্যবহার করা যাবে। এই স্মার্টওয়াচ এ স্যামসাংয়ের নিজস্ব অপারেটিং সিস্টেম ‘টাইজেন’ ব্যবহার করা হয়েছে। আসছে অক্টোবর মাসেই গিয়ার এস বাজারে নিয়ে আসার পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।

স্যামসাং জানিয়েছে, গিয়ার এসের বিশেষ ফিচার হচ্ছে ‘বিল্টইন’ থ্রি-জি প্রযুক্তি। সুপারঅ্যামোলেড ডিসপ্লের মাপ দুই ইঞ্চির মতো। তবে স্ক্রিন খানিকটা বাঁকানো থাকবে। এতে ক্যামেরা না থাকলেও থাকবে মিউজিক প্লেয়ার। চাইলে গানও শোনা যাবে এর মাধ্যমে। এতে ব্যবহূত হবে ডুয়াল কোর এক গিগাহার্টজ প্রসেসর, ৫১২ মেগাবাইট র্যাম এবং ৪ জিবি মেমোরি থাকবে। সাদা ও কালো রঙে বাজারে আসবে এই স্মার্টওয়াচ। এই স্মার্টওয়াচের এখনও দাম ঘোষণা করেনি স্যামসাং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *