swadeshnews24.comপ্রদর্শনীর পাশাপাশি বিনামূল্যে সার্ভিসিং সেবা দিতে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দুই দিনের ‘ডেল কার্নিভাল’। ডেল বাংলাদেশ এর আয়োজনে ডেলের সব ধরনের পণ্যের সমাহার নিয়ে এই মেলা অনুষ্ঠিত হবে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। মেলায় কম্পউটার সোর্স, স্মার্ট টেকনোলজি, গ্লোবাল ব্র্যান্ডসহ ডেল’র স্থানীয় ডিলার পার্টনাররা অংশ নেবে বলে জানা গেছে।
সূত্র মতে, কার্নিভালে ডেলের সব পণ্যেই ছাড় থাকছে। এছাড়া কার্নিভাল উপলক্ষে সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক ফেসবুক প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে। মেলায় দর্শনার্থীদের জন্য র‌্যাফেল ড্র ও বিভিন্ন আনন্দ আয়োজনও থাকছে।
কার্নিভালে ডেল পিসি ক্লিনিক স্থাপন করবে। এখান থেকে বিনামূল্যে সার্ভিসিংয়ের সব সুবিধা নিতে পারবে গ্রাহকরা। ২০১২ সালে প্রথমবারের মতো এ ধরনের ডেল পিসি ক্লিনিক এর আয়োজন করেছিল কম্পিউটার সোর্স। ওই ক্লিনিকে সেবা মেয়াদের বাইরের পণ্যেই সার্ভিসিং সেবা দেয়া হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *