মো:ইমানুর রহমান,ডিমলা:-শিক্ষা সভ্যতার বাহন এবং জাতির মেরুদন্ড|শিক্ষা ব্যতীত কোনো জাতি সভ্যতারদ্বারপ্রান্তে পৌঁছাতে পারে না|তাই জাতিকে শিক্ষিত করে তুলতে হবে এবংদেশের শিক্ষা প্রক্রিয়াকে সচল রাখতে হবে|কিন্তু দুঃখজনক হলেও সত্যযে,আমাদের দেশে শিক্ষাঙ্গন সমূহে রাজনীতির নামে চলছে বিশৃঙ্খলা ওসন্ত্রাস,নৈরাজ্য,মারামারি ইত্যাদি|ছাত্র সংগঠনসমূহ জাতীয় রাজনৈতিকদলসমূহের লেজুড়বৃত্তিক হওয়ার কারনে রাজনীতির সকল কুপ্রভাব পড়ছে আমাদেরশিক্ষাঙ্গনের উপর|অপর দিকে বর্তমানে শিক্ষকেরা জাতীয় রাজনীতির সাথেসংশ্লিষ্ট থাকার কারণে প্রভাব পড়ছে ছাত্রদের উপর|ফলে শিক্ষাঙ্গনে সৃষ্টিহচ্ছে বিশৃঙ্খলা এবং ধ্বংস হচ্ছে আমাদের জীবন ও মহামূল্যবান সময়|মুলকথাহলো শিক্ষাঙ্গনকে সন্ত্রাসমুক্ত রাখার দায়িত্ব ছাত্রদের|আর তাদের সাহায্যকরবে শিক্ষক,অভিভাবক,সরকার ও রাজনৈতিক দলগুলো|তাই জাতির স্বার্থেশিক্ষাঙ্গনকে সন্ত্রাসমুক্ত রাখার সক্রিয় ভূমিকা পালনের জন্য সংশ্লিষ্টসকলের প্রতি আকুল আবেদন করছি| Post navigation কর্মচারী দিয়ে চলছে রমেকের জরুরি বিভাগ! শান্তিতে নোবেল পেলেন মালালা ও কৈলাশ