Breaking
Tue. Jul 14th, 2026

জাতীয় বিশ্ববিদ্যালয় সংস্কারে সাত দফা দাবি

জাতীয় বিশ্ববিদ্যালয় সংস্কারে সাত দফা দাবি এবং দাবিসমূহ বাস্তবায়নের জন্য দেড় মাসের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস)। এই সাত দফা দাবির অন্যতম হলো অধিভুক্ত কলেজ থেকে সংগৃহীত আয়ের ২৫ শতাংশ ওই কলেজে বিনিয়োগ করতে হবে, বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম হতে হবে কর্মবাজারের জন্য দক্ষতা সৃষ্টিকারী, অন্য বিশ্ববিদ্যালয় থেকে প্রেষণের পরিবর্তে কলেজ শিক্ষকদের মধ্য থেকে পূর্ণ সময়ের জন্য উপাচার্য, কোষাধ্যক্ষ নিয়োগ দিতে হবে।
কর্মসূচির মধ্যে রয়েছে ২ নভেম্বর সব জেলা প্রশাসকদের মাধ্যমে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ, ৫ থেকে ১২ নভেম্বর জেলা পর্যায়ে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির সদস্যদের যৌথ সভা এবং ১ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত বিভাগীয় পর্যায়ে যৌথ সভা। বিজ্ঞপ্তি।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *