ফিল হিউজের মৃত্যুর জেরে বাউন্সার বন্ধ করার দাবি উঠেছে বেশ কিছু মহল থেকে। কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এখনই বাউন্সার নিয়ে এত কঠোর মনোভাব দেখাতে নারাজ। এমনটাই জানিয়েছেন আইসিসির চিফ এক্সিকিউটিভ অফিসার ডেভিড রিচার্ডসন। তিনি বলেন এত তাড়াতাড়ি কোনও সিদ্ধান্ত নিতে চায় না আইসিসি। ইয়ান চ্যাপেল, অ্যালান ডোনাল্ড, অ্যাডাম গিলক্রিস্ট.শোয়েব আখতাররাও বাউন্সার বন্ধের বিপক্ষে। তাদের মতে বাউন্সার বন্ধ না করে ব্যাটসম্যানদের সুরক্ষার দিকে আইসিসির আরও নজর দেওয়া উচিত। ঘাড়ের উপরের দিক এবং মুখের সুরক্ষার জন্য নতুন ধরনের হেলমেট তৈরি করা উচিত বলে মনে করছেন প্রাক্তন ক্রিকেটাররা। Collected Posted By Raihan Kabir Post navigation অভিষেকেই হ্যাটট্রিক তাইজুলের পাঁচে পাঁচ বাংলাদেশ