মেষ: (২১ মার্চ-২০ এপ্রিল) শুভ রং: নীল, শুভ সংখ্যা: ২১ পাওনা-গণ্ডা নিয়ে ব্যবসায় গোলযোগের আশঙ্কা। গুরুজনের পরামর্শে সম্পত্তি-সমস্যার সমাধান হতে পারে। বাতজনিত ব্যথার প্রকোপে কাজকর্মে আসতে পারে বাধা। প্রেমযোগ শুভ। – বৃষ: (২১ এপ্রিল-২১ মে) শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ৬ বাধা ও বিলম্বের মধ্য দিয়ে কর্মে উন্নতি হবে। সাহায্যের প্রতিদান চাইলে হতাশা বাড়বে। দাম্পত্যে বাহ্যিক প্রভাব বিষয় সতর্ক থাকুন। মিথুন: (২২মে-২১ জুন) শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৯ বাক্যালাপে সংযমের অভাবে আপনার ভাবমূর্তি নষ্ট হতে পারে। মূল্যবান দ্রব্য ও নথিপত্র বেহাত হওয়ার আশঙ্কা। সম্পত্তি-মামলার ফল সন্তোষজনক নাও হতে পারে। প্রেমযোগ আছে। কর্কট: (২২ জুন-২২ জুলাই) শুভ রং: নীল, শুভ সংখ্যা: ৬ বিষয়-সম্পত্তি নিয়ে মা-বাবার সঙ্গে বিরোধের ফলে মনে আঘাত লাগতে পারে। বৈদেশিক দ্রব্য বা উপহার লাভের শুভযোগ রয়েছে। চুরি বা প্রবঞ্চনায় বড় ধরনের ক্ষতির আশঙ্কা। প্রেমযোগ শক্তিশালী হচ্ছে। সিংহ: (২৩ জুলাই-২৩ আগস্ট) শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ১১ কর্মক্ষেত্রে অপ্রিয় বাক্য এড়িয়ে মধুর ব্যবহারে কার্যোদ্ধারে চেষ্টা করুন। বিভিন্ন শারীরিক সমস্যা দিনের মধ্যে বিব্রত করবে। ছাত্রদের বিলম্বে হলেও উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে। প্রেমযোগ ক্ষীণ। কন্যা: (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর) শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা: ২ ভালো কাজের প্রতিদানে উপহাস বা অপমান জুটতে পারে। শত্রুর মোকাবিলায় আইনি অস্ত্র প্রয়োগই সমীচীন হবে। বাড়িতে আনন্দ অনুষ্ঠানে জ্ঞাতি-পড়শির বাগড়ার সম্মুখীন হতে হবে। প্রেম শুভ। তুলা: (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ৭ বৃত্তি শিক্ষায় সাফল্য ও সেই সূত্রে কর্মোন্নতির সম্ভাবনা রয়েছে। গুরুজন ও ভাই-বোনের সঙ্গে অকারণ বিরোধে মনোকষ্ট বাড়বে। গুণী ব্যক্তির সান্নিধ্যে মানসিক শান্তি পাবেন। প্রেমযোগ ক্ষীণ। বৃশ্চিক: (২৪ অক্টোবর-২২ নভেম্বর) শুভ রং: নীল, শুভ সংখ্যা: ৪ কর্মক্ষেত্রে সহকর্মীদের অসহযোগিতা আপনাকে বিব্রত করতে পারে। স্বজনের নীতিহীন আচরণে সম্পর্কহানির আশঙ্কা দেখা দেবে। বৈষয়িক লাভ ত্বরান্বিত হতে পারে। প্রেমযোগ সেভাবে পরিষ্কার নয়। ধনু: (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৭ খেলাধূলায় কৃতিত্বের সুবাদে নামি সংস্থায় কাজের সম্ভাবনা। বৃত্তিগত প্রশিক্ষণে কৃতিত্ব ও বিকল্প কর্মসংস্থানের সম্ভাবনা দেখা যাচ্ছে। সংক্রমণ ও হাড়ের সমস্যায় দুর্ভোগ দেখা দিতে পারে। প্রেমযোগ ক্ষীণ। মকর: (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি) শুভ রং: লাল, শুভ সংখ্যা: ১৬ সহকর্মীদের সহায়তায় কর্মক্ষেত্রে সমস্যার মোকাবিলা করতে সফল হবেন। চিত্তাকর্ষক কথায় মানুষের মন জয় করতে পারবেন। জলপথে ভ্রমণে বিপদের আশঙ্কা আছে। প্রেম শুভ। কুম্ভ: (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা: ৩ জ্ঞাতি শত্রুর চক্রান্তে বিষয়-সম্পত্তি নিয়ে ভাই-বোনের সঙ্গে বিরোধ বাড়বে। হাড় ও স্নায়ুর রোগে ভোগান্তির লক্ষণ দেখা যাচ্ছে। প্রেম-প্রণয়ে জট মুক্তির সম্ভাবনা। – মীন: (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ২ বহুমুখী প্রতিভার বিলম্বিত স্বীকৃতির যোগ আছে। সংস্থা পরিবর্তনের সুযোগ মিলতে পারে। মূত্রাশয়ে অস্ত্রোপচারের সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রেমযোগ শুভ। Post by আশিকুর রহমান চৌধুরী স্বদেশনিউজ২৪.কম Post navigation জেনে নিন আজ কেমন যাবে আপনার দিনটা।০৭-১২-২০১৪ রাশিফল জানুন