মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩ প্রভাবশালী ব্যক্তির হস্তক্ষেপে ব্যবসার বাধা কেটে যাওয়ার সম্ভাবনা আছে। প্রেম-প্রণয়ে হঠকারিতার মাসুল দিতে হতে পারে। শুভানুধ্যায়ীর হস্তক্ষেপে স্বজন বিরোধের মীমাংসা এবং ব্যবসার সাফল্যে জীবনের অন্য সমস্যার চাপ কিছুটা কমতে পারে। – বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫ বৃত্তি পরিবর্তনের ঝুঁকি নিয়ে সাফল্যের সম্ভাবনা দেখা যাচ্ছে। গুরুজনের সঙ্গে সম্পত্তি-বিবাদে মনোকষ্ট বাড়বে। উপকার করে প্রতিদানের সময় আশাহত হবেন। প্রেমযোগ ক্ষীণ। মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯ অন্যের অনিষ্ট চিন্তায় নিজেরই মানসিক শান্তি ব্যাহত হবে। ব্যবসা সূত্রে আয় বৃদ্ধির হদিশ পাবেন। সংক্রমণ ও স্পন্ডিলাইটিসের সমস্যায় দুর্ভোগ বাড়তে পারে। প্রেমযোগ মধ্যম। – কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ১২ কর্মক্ষেত্রে কুচক্রীদের বিরূপতা সত্ত্বেও উন্নতির শুভ ইঙ্গিত দেখা যাচ্ছে। বাড়ি সংস্কারের পরিকল্পনায় ব্যাঘাত ঘটতে পারে। একাধিক পথে উপার্জন করতে গিয়ে জটিলতা বাড়বে। প্রেমযোগ আছে, তবে তার প্রকাশ বাধাপ্রাপ্ত হচ্ছে – সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৬ ব্যবসায় মন্দা চললেও বাড়তি লগ্নিতে রাশ টানা দরকার। সাংস্কৃতিক কাজ-কর্মের বিশেষ স্বীকৃতি লাভ করবেন। অসঙ্গত কোনো সম্পর্কের জেরে পরিবারে অশান্তি দেখা দিতে পারে। প্রেমযোগ শুভ। –কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৫ জ্ঞাতি-পড়শির কলকাঠিতে সন্দেহের মেঘ দাম্পত্য সম্পর্কে অস্থিরতা বাড়াবে। প্রভাবশালী ব্যক্তির সহায়তায় কর্মক্ষেত্রে সঙ্কট মুক্তির যোগ আছে। নিম্নাঙ্গের পীড়ায় কষ্ট পেতে পারেন। প্রেম নিয়ে নানা সংশয় হাজির হবে। – তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) শুভ রং বেগুনি, শুভ সংখ্যা : ৯ দেরিতে হলেও শ্রম ও দক্ষতার স্বীকৃতি মেলার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অতি ক্রোধ বিপদ ডেকে আনতে পারে। শিল্পচর্চায় অগ্রগতির যোগ আছে। প্রেমযোগ শুভ -f বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৬ বিকল্প উপার্জনের সংস্থান হওয়ায় আপাতত স্বস্তি লাভ করবেন। গুপ্ত শত্রুতা থেকে সাবধান থাকতে হবে। প্রিয়জনের চিকিৎসা-বিভ্রাটে হয়রানি হতে পারে। অযথা বহুব্যয় ও কাজকর্মে ব্যাঘাত ঘটতে পারে। প্রেমযোগ দুর্বল। – ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১৯ পারিবারিক গোলমালে অর্থনৈতিক অগ্রগতি ব্যাহত হতে পারে। বন্ধুর সাহায্যে প্রেম-প্রণয়ের সমস্যা মুক্তির সম্ভাবনা। শর্করা থেকে নানান শারীরিক সমস্যা দেখা দিতে পারে। অর্থযোগ বাধাযুক্ত। – মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ২ মাত্রাছাড়া ক্রোধ ও উত্তেজনায় বিপত্তি ঘটতে পারে। সন্দেহবাতিকতা থেকে দাম্পত্যে অশান্তির যোগ আছে। আলসার বা টিউমারের সমস্যা নিয়ে কষ্ট পেতে পারেন। প্রেমযোগ ক্ষীণ। – কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১০ অন্যকে সাহায্য করতে গিয়ে বিপত্তির আশঙ্কা আছে। স্বাস্থ্যহানি কাজকর্মেও প্রভাব ফেলতে পারে। স্ব-নিযুক্তি প্রকল্পে উপার্জন বাড়ানোর হদিস পাবেন। পারিবারিক সমস্যার যোগ আছে। প্রেমযোগ নেই – মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : আকাশি, শুভ সংখ্যা : ১১ অতিরিক্ত আত্মবিশ্বাস বিড়ম্বনা ডেকে আনতে পারে। কর্মীদের কারচুপিতে ব্যবসায় লোকসান হতে পারে। পিত্তের সমস্যা ও সংক্রমণে শারীরিক সমস্যা দেখা দিতে পারে। দাম্পত্য খুব একটা শুভ নয়। – Post by আশিকুর রহমান চৌধুরী স্বদেশনিউজ২৪.কম Post navigation আজ কেমন যাবে তারিখ- ০৯/১২/২০১৪