Yasirআর চোটের কারণে দল থেকে বাদ পড়েছেন পেসার উমর গুল আর বিলওয়াল ভাটি।

গুল পায়ের পেছনের পেশিতে চোট পান। আর ভাট্টি হাতে চোট পান। দুজনকেই এরই মধ্যে দেশে পাঠিয়ে দেয়া হয়েছে।

চোটের সমস্যা আছে পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হকেরও। গত শুক্রবার নিউ জিল্যান্ডের কাছে হেরে যাওয়া সিরিজের দ্বিতীয় ম্যাচের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি।

শেষ পর্যন্ত মিসবাহ খেলতে না পারলে শহীদ আফ্রিদি দলকে নেতৃত্ব দেবেন।

রোববার শারজাহতে তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দল দুটি। ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুর হবে।

সিরিজের শেষ দুটি ওয়ানডে আগামী বুধ ও শুক্রবার। প্রথম দুই ম্যাচ শেষে সিরিজটি এখন ১-১ সমতায় রয়েছে।

শেষ তিন ওয়ানডের পাকিস্তান দল: মিসবাহ-উল-হক (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, আহমেদ শেহজাদ, আসাদ সফিক, হারিছ সোহেল, মোহাম্মদ ইরফান, নাসির জামশেদ, সরফরাজ আহমেদ, শহীদ আফ্রিদি, সোহেল তানভির, উমর আকমল, ওয়াহাব রিয়াজ, ইউনুস খান, জুলফিকর বাবর, ইয়াসির শাহ, আনোয়ার আলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *