Breaking
Tue. Jul 14th, 2026

চট্টগ্রাম প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে কলিম সরওয়ার-মহসিন নির্বাচিত

photoকামরুল ইসলাম হৃদয়, ব্যুরো চীফ, চট্টগ্রাম:চট্টগ্রাম প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হচ্ছে। বুধবার সকাল সাড়ে নয়টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলে।
ঘোষিত ফলাফলে দেখা যাচ্ছে সভাপতি পদে কলিম সরওয়ার, সিনিয়র সহ-সভাপতি পদে কাজী আবুল মনসুর, সহ সভাপতি পদে সালাউদ্দিন মো. রেজা, সাধারণ সম্পাদক পদে মহসিন চৌধুরী, যুগ্ম সম্পাদক পদে চৌধুরী ফরিদ, সাংষ্কৃতিক সম্পাদক পদে শহীদুল্লাহ শাহরিয়ার, ক্রীড়া সম্পাদক পদে গোলাম মওলা মুরাদ, গ্রন্থাগার সম্পাদক পদে মো. শওকত ওসমান, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক পদে মো. আইয়ুব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আলমগীর সবুজ নির্বাচিত হয়েছেন।
এছাড়া কার্যকরী পরিষদের চারটি সদস্যপদে নির্বাচিতরা হলেন শহীদ উল আলম, মোয়াজ্জেমুল হক, শামসুল হক হায়দারী, ফারুক ইকবাল।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *