Breaking
Thu. Jul 16th, 2026

গাইবান্ধায় যৌথ বাহিনীর নাশকতা বিরোধী অভিযান ॥ বিএনপি-জামায়াত-শিবিরের ২৩ জন নেতাকর্মী গ্রেফতার

আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ চলতি অবরোধ কর্মসূচী অব্যাহত থাকায় গাইবান্ধা জেলার জামায়াত অধ্যুষিত পলাশবাড়ি, সুন্দরগঞ্জ, গোবিন্দগঞ্জসহ সংশি¬¬ষ্ট এলাকাগুলোতে যৌথ বাহিনীর নাশকতা বিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে। ফলে অবরোধকারিদের অপতৎপরতা হ্রাস পেয়েছে। পুলিশ সুত্রে জানা গেছে, বুধবার রাতে যৌথ বাহিনীর অভিযানে বিএনপি-জামায়াত-শিবিরের ২৩ জন নেতাকর্মীকে যৌথ বাহিনী এবং পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। নাশকতা ও বিভিন্ন ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামি হিসেবে জেলার সাতটি উপজেলা থেকে এদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের নামে নাশকতা সৃষ্টি, অগ্নিসংযোগসহ বিভিন্ন ঘটনায় থানায় মামলা রয়েছে বলে জানা গেছে।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *