Breaking
Thu. Jul 16th, 2026

‘দুর্ঘটনায়’ নিখোঁজ মালয়েশিয়ান বিমান

Bimanমালয়েশিয়ান বিমান এমএইচ-থ্রি সেভেন জিরো (MH-370) উধাও হওয়ার প্রায় ১১ মাস পরও বিমানটি খুঁজে না পাওয়ায় একে দুর্ঘটনা বলে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে দেশটির সরকার।
ওই বিমানের কোন যাত্রীই আর বেঁচে নেই বলেও এসময় সরকারের পক্ষে থেকে জানানো হয়। ভারত মহাসাগরে আন্তর্জাতিকভাবে অনুসন্ধানের পরও বিমানটির ধ্বংসাবশেষের কোন খোঁজ মেলেনি।
ঘোষণায় আরও বলা হয়, গত ১১ মাস সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সম্ভাব্য সব মাধ্যমে চালানো হয়েছে অনুসন্ধান কাজ। এছাড়া চারটি উদ্ধার জাহাজের মাধ্যমে বিমানটির ধ্বংসাবশেষের অনুসন্ধান কাজ অব্যাহত রয়েছে বলেও জানায় মালয়েশিয়া সরকার। দুর্ঘটনায় নিহতদের পরিবারগুলোকে আর্থিক ক্ষতিপূরণ দেয়া হবে। গত ৮ মার্চ ২৩৯ আরোহী নিয়ে মালয়েশিয়া থেকে চীন যাওয়ার পথে নিখোঁজ হয় বিমানটি।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *