Breaking
Fri. Jul 17th, 2026

খালেদা জিয়াকে ১৬ কোটি মানুষের কাছে ক্ষমা চাইতে হবে : দীপু মনি

images_67103দেশের নেতৃত্ব চাইলে খালেদা জিয়াকে নি:শর্তভাবে তার সকল অপকর্মের জন্য দেশের ১৬ কোটি মানুষের কাছে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিপু মনি।
শুক্রবার গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
তিনি বলেন, দেশ যখন এগিয়ে চলছে, খালেদা তখন পেট্রোল বোমা দিয়ে মানুষ ও গাড়ি পুড়িয়ে দেশকে ধ্বংস করছেন। দেশের মানুষ শান্তি চায়, নাগরিক সকল সুযোগ সুবিধা চায় আর বিএনপি নেত্রী দেশের মানুষকে জিম্মি করে নাগরিক সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করতে চান। দেশের নেতৃত্ব চাইলে খালেদা নি:শর্তভাবে তার সকল অপকর্মের জন্য দেশের ১৬ কোটি মানুষের কাছে ক্ষমা চাইতে হবে।
দিপু মনি আরোও বলেন, বছরের ১ম দিনে শেখ হাসিনার সরকার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়েছে। আর খালেদা দেশের লক্ষ লক্ষ শিক্ষার্থীদের জীবন ধ্বংসের ষড়যন্ত্রে মেতে উঠেছেন।
তিনি বলেন, আমরা দুই প্রতিবেশী দেশের সাথে যুদ্ধ করে সমুদ্র জয় করেছি। দেশকে অনেক দুরে এগিয়ে নিয়ে গেছে। আর খালেদা নিজেকে ও যুদ্ধাপরাধীদের রক্ষা করতে পেট্রোল বোমা দিয়ে মানুষ পুড়িয়ে দেশের মধ্যে আগুন জ্বালিয়ে দেশেকে দোযখে পরিণত করছেন। খালেদা আবারও প্রধানমন্ত্রী হলেও এ ব্যবস্থা আর ফিরিয়ে আনতে পারবেন না।
সম্মেলনের উদ্বোধন করেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান। প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ।
গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইব্রাহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলালের পরিচালনায় গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ, শাহ্ ফরিদ আহমদ, মাসুক আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিন, জেলা ত্রাণ ও সমাজসেবা সম্পাদক শেখ মখলু, জেলা আওয়ামী লীগরে যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, সংরক্ষিত আসনের মহিলা সদস্য কেয়া চৌধুরী প্রমুখ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *