Breaking
Fri. Jul 17th, 2026

পিকে-শাকিরা’র ঘরে নতুন অতিথি!

resize_1422597228তারকা দম্পতি স্প্যানিশ তারকা ফুটবলার পিকে এবং বিখ্যাত কলম্বিয়ান পপ স্টার শাকিরা দ্বিতীয়বারের মতো বাবা-মা হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে বার্সেলোনার কুইরোন টেকরোন হাসপাতালে শাকিরা এই ছেলে সন্তানের জন্ম দিয়েছেন।
দ্বিতীয় সন্তানের জন্মের আগের রাতে পিকে বার্সেলোনার হয়ে অ্যাতলেতিকোর বিপক্ষে মাঠে নেমেছিলেন। যাতে জয় পায় বার্সা। জয় নিয়ে সেমিফাইনাল দলের অবস্থান নিশ্চিত করার পরদিন বাবা হওয়ায় আনন্দের মাত্রা দ্বিগুন হয়ে গিয়েছিল বার্সা ডিফেন্ডারের।
২০১৪-র আগস্টেই তারা নতুন সন্তানের ব্যাপারে ঘোষনা দিয়েছিলেন তারা। তবে এখনও তাদের দ্বিতীয় সন্তানের নাম রাখা হয়নি। ২ বছর আগে প্রথম সন্তানের পরেই পিকে এবং শাকিরা একসাথে পারিবার কেন্দ্রিক ভাবে বসবাস শুরু করে।
২০১০ থেকেই তারা একসাথে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন এই তারকা দম্পতি। এছাড়া তাদের প্রথম সন্তান ‘মিলান’-কে বার্সেলোনা ফুটবল ক্লাবের অ্যাসোসিয়েট মেম্বার হিসেবেও অন্তর্ভূক্ত করা হয়েছে।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *