Nasheed_bg_767631247।প্রেসিডেন্ট থাকাকালে এক বিচারপতিকে গ্রেফতারের ‍আদেশ দিয়ে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সোমবার (২৩ ফেব্রুয়ারি) তাকে আদালতে ওঠাতে এ কাণ্ড ঘটে। সন্ত্রাসে উস্কানি দেওয়ার অভিযোগে দায়ের করা একটি মামলায় রোববার (২২ ফেব্রুয়ারি) নাশিদকে গ্রেফতার করা হয়।
নাশিদ অভিযোগ করেছেন, আদালতে তোলার সময় সাংবাদিকরা তার সঙ্গে আলাপ করতে ‍চাইলে পুলিশ বাধা দেয়। এর প্রতিবাদ করলে তাকে নিয়ে টানাহেঁচড়া করেন পুলিশ সদস্যরা। এক পর্যায়ে নাশিদ মাটিতে লুটিয়ে পড়েন এবং বেশ কয়েকবার গড়াগড়ি খান। শেষ দিকে কয়েকজন পুলিশ সদস্য তার হাত-পা ধরে চ্যাংদোলা করে তাকে আদালতের এজলাসে নিয়ে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *