Breaking
Thu. Jul 16th, 2026

একের পর এক রেকর্ড গড়েই চলেছেন সাঙ্গাকারা

Kumar-Sangakkara-wicketkeepingশেষ বিশ্বকাপ খেলতে নেমে একের পর এক রেকর্ড করেই যাচ্ছেন সাঙ্গাকারা। বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করার পর আজ রীতিমত রেকর্ড গড়ে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করলেন! নিজের ওয়ানডে ক্যারিয়ারে দ্রুততম সেঞ্চুরি করলেন সাঙ্গাকারা। মাত্র ৭০ বলে তিনি সেঞ্চুরি করেন।
এমনকি বিশ্বকাপ ক্রিকেট ইতিহাসে এটি ৫ম দ্রুততম সেঞ্চুরি! বুড়িয়ে গিয়েছেন অনেক আগেই কিন্তু রানের প্রতি তার ক্ষুধা যেন দিন দিন বাড়ছেই। প্রথম উইকেট কিপার হিসেবে ওয়ানডেতে ১৩ হাজারের বেশী রান করার কৃতিত্ব গড়লেন কুমার সাঙ্গাকারা। ইংল্যান্ডের দেয়া ৩১০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত ১ উইকেট খুইয়ে ৪৫ ওভারে ২৯০ রান সংগ্রহ করেছে শ্রীলংকা। সেঞ্চুরি করেছেন ওপেনার থিরিমান্নেও।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *