Breaking
Fri. Jul 17th, 2026

সাকিবকে সরিয়ে দিলেন দিলশান

Bangladesh_swadeshNews24_rj_saimurবিশ্ব র‌্যাংকিং-এ শীর্ষস্থান ধরে রেখেছে সদ্য বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া অস্ট্রেলিয়া। শীর্ষে থেকেই বিশ্বকাপ শুরু করেছিলো ক্যাঙ্গারুরা। বিশ্বকাপ জিতে সেই স্থানটি ধরে রাখলো মাইকেল ক্লার্কের দল। তাদের অর্জিত রেটিং ১২২।

শুধুমাত্র অস্ট্রেলিয়াই নয়, দ্বিতীয় ও তৃতীয়স্থান ধরে রেখেছে যথাক্রমে সাবেক চ্যাম্পিয়ন ভারত ও দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়া ও প্রোটিয়াসদের যা অবস্থান ছিলো বিশ্বকাপ শেষে তাই রয়েছে। ভারতের রেটিং ১১৬ ও দক্ষিণ আফ্রিকার রেটিং ১১২।
বিশ্বকাপের রার্নার-আপ নিউজিল্যান্ডের উন্নতি হয়েছে বেশ। ষষ্ঠস্থানে থেকে বিশ্বকাপ শুরু করে কিউইরা। বিশ্বকাপ শেষে শ্রীলংকাকে সরিয়ে চতুর্থস্থানে উঠে এসেছে ব্ল্যাক ক্যাপসরা। ফলে পঞ্চমস্থানে নেমে যেতে হলো শ্রীলংকাকে। ষষ্ঠ থেকে অষ্টমস্থানে রয়েছে যথাক্রমে ইংল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।
বিশ্বকাপের আগে যেখানে ছিলো বাংলাদেশ, বিশ্বকাপ শেষে সেই নবমস্থানেই রয়েছে টাইগাররা। তবে তাদের পয়েন্ট ও রেটিং দুটিই বেড়েছে। বিশ্বকাপের আগে বাংলাদেশের পয়েন্ট ছিলো ২৪৬৬ এবং রেটিং ছিলো ৭৫। বিশ্বকাপ শেষে পয়েন্ট দাড়িয়েছে ২৮৮৯ এবং রেটিং হয়েছে ৭৬।
ওয়ানডের বিশ্ব র‌্যাকিং তালিকা :
দল ম্যাচ পয়েন্ট রেটিং
অস্ট্রেলিয়া ৫৯ ৭২২১ ১২২
ভারত ৭৭ ৮৯১০ ১১৬
দক্ষিণ আফ্রিকা ৬২ ৬৯২৬ ১১২
নিউজিল্যান্ড ৫৪ ৫৮৫১ ১০৮
শ্রীলংকা ৮৯ ৯৫৩৫ ১০৭
ইংল্যান্ড ৬২ ৬২৭১ ১০১
পাকিস্তান ৬৬ ৬২৬৪ ৯৫
ওয়েস্ট ইন্ডিজ ৫৭ ৫২৪৬ ৯২
বাংলাদেশ ৩৮ ২৮৮৯ ৭৬
জিম্বাবুয়ে ৪১ ২০৫১ ৫০
আয়ারল্যান্ড ১৬ ৭০৫ ৪৪
আফগানিস্তান ২০ ৭৬৫ ৩৮

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *