সানি লিওন কাঁদেন। তবে কোনো দুঃখে কষ্টে নয়, ভালোবাসা থেকেই কাঁদেন তিনি। আর এ ভালোসাবা যেকোনো ব্যক্তি বা অভিনেতার জন্যেও নয়। দর্শকপ্রিয় বলিউড তারকা আমির খানের জন্য।
অবশ্য এ বলিউড অভিনেতার ভক্তের অভাব নেই। যেখানে-সেখানেই পাওয়া যায় তার ভক্ত। দেশে-বিদেশে যেখানেই আমিরের ছবি মুক্তি পায় ভক্তের ঢল নামে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জিসম-২, রাগিনি এমএমএস-২ খ্যাত সানি লিওন জানিয়েছেন, তিনি আমির খানের ভক্ত। এমন ভক্ত যে, কোনো ছবিতে আমিরকে কাঁদতে দেখলে তিনিও কাঁদেন।
প্রসঙ্গত. আগামী ১০ এপ্রিল সানি লিওন অভিনীত চলচ্চিত্র ‘এক পহেলি লীলা’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। আর আমির খান ব্যস্ত ‘দঙ্গল’ ছবি নিয়ে।