গত ৮ ফেব্রুয়ারি মহরতের মাধ্যমে যাত্রা শুরু করে রাশিদ পলাশ পরিচালিত ‘নাইওর’। এবার শেষ লটের দৃশ্যধারণের জন্যে আগামী ১৫ এপ্রিল নেত্রকোণায় যাচ্ছে ছবিটির পুরো টিম। আগামী ১৮ এপ্রিল থেকে নেত্রকোণার গ্রামীণ লোকেশন শুরু হচ্ছে ‘নাইওর’ ছবির শেষ লটের শুটিং। এখানে টানা ২০ দিন শুটিং চলবে। এতে অংশ নিবেন আনিসুর রহমান মিলন, চিত্রনায়িকা সিমলা, নবাহত নায়িকা সাদিয়া, ফজলুর রহমান বাবু, মামুনুর রশীদসহ অনেকে। শেষ লটের দৃশ্যধারণ প্রসঙ্গে পরিচালক বলেন, ‘এই ছবির জন্যে এমন একটি লোকেশন দরকার যেখানে একেবারেই গ্রামীণ আবহ বিদ্যমান। কারণ এই মুহর্তে ছবির যতগুলো সিকোয়েন্স বাকি রয়েছে সবগুলোই গ্রামীণ দৃশ্যপট দাবি করে। এতে ধানক্ষেত, নদীতে পাল তোলা নৌকা সবই থাকবে।’ তিনি আরো বলেন, ‘শুটিংয়ের জন্যে এমন একটি গ্রাম বেছে নিয়েছি, যা সত্যিকার অর্থেই ছবির গল্পের সঙ্গে মিশে যায়।’ ‘নাইওর’ ছবিতে সংগীত পরিচালনা করেছেন এফ এ সুমন। গানগুলোর কণ্ঠ দিয়েছেন কিশোর পলাশ, রাজিব। শুটিং শেষে শিগগিরই ছবির ডাবিং ও এডিটিং এর কাজ শুরু হবে বলে জানিয়েছেন পরিচালক। সব কিছু ঠিক থাকলে শিগগিরই ছবিটি মুক্তি দেয়া হবে। REPORT: Jamilur Rahman Post navigation মোহনা টিভিতে দেখবেন সেলিব্রেটি আড্ডা নিয়ে অনুষ্ঠান ‘মমতাজ মেহেদি ভালো আছি ভাল থেকো’ মোহনা টিভি’র অনুষ্ঠানসূচী : মঙ্গলবার (০৭ এপ্রিল ২০১৫ইং)