সৌদি আরব জানিয়েছে যে দেশটি ইসলামিক স্টেটের (আইএস) সদস্য সন্দেহে ৯৩ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে এমন দু’জনও রয়েছেন যারা রিয়াদ মার্কিন দূতাবাসে হামলার পরিকল্পনা করেছিল। আটক হওয়া জিহাদিদের মধ্যে ৭৭ জনই সৌদি নাগরিক। বাকিদের মধ্যে অন্তত দু’জন সিরীয়। এব্যাপারে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মার্চে মার্কিন দূতাবাসে হামলার চক্রান্তকারীদের মধ্যে ছিলেন আইএসের এক সিরীয় ও এক সৌদি জিহাদি। বিবৃতিতে আরো বলা হয়, আটক হওয়া সৌদি নাগরিকদের মধ্যে অন্তত ৬১ জন সামাজিক যোগাযোগের মাধ্যমে আইএসের জন্য অর্থ সংগ্রহ করছিলেন। তারা সৌদি আরবের ভেতরে আইএসের প্রশিক্ষণের ব্যবস্থাও করছিলেন। গত ১৩ মার্চ ওই চক্রকে পাকড়াও করা হয়। দৃশ্যত এ ঘটনার কারণেই গত ১৫ মার্চ থেকে এক সপ্তাহ যুক্তরাষ্ট্রের জেদ্দা ও দাহরান কূটনৈতিক মিশনে সব ধরনের কনস্যুলার সার্ভিস বন্ধ রাখে যুক্তরাষ্ট্র। ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত সৌদি আরবে বহু হামলা চালায় আল কায়েদা। এতে বিদেশিসহ বহু লোক মারা যায়। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল মনসুল আল তুর্কি জানান, সাম্প্রতিক মাসগুলোতে আইএসের হামলায় সৌদিতে ১৫ বেসামরিক লোক ও নিরাপত্তাকর্মী মারা গেছেন। সূত্র: এপি Post navigation সিটি নির্বাচনে ভোট কারচুপি’ তদন্তের আহবান জাতিসঘংঘের চারদিকে মৃত্যুর ধুম আর জীবনের হাহাকার!!!