কক্সবাজারের টেকনাফে, মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী- বিজিপি’র গুলিতে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী-বিজিবি’র এক সদস্য আহত হয়েছেন। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার সকালে, বিজিবি’র কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল এমএম আনিসুর রহমান, এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার ভোরে নাফনদীর জাদিমুরা পয়েন্টে বিজিবির একটি টহল দলকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে বিপ্লব নামে এক জওয়ান গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *