জাকাত বা অন্য যেকোনো ধরনের বড় জনসমাবেশের আগে পুলিশের সহায়তা নেওয়ার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) একেএম শহীদুল হক। এ জন্য কমপক্ষে একদিন আগে সংশ্লিষ্ট জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে জানানোর কথা বলা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানের আগে ‘www.police.gov.bd এই ওয়েবসাইট থেকে সংশ্লিষ্ট জেলার এসপি বা থানার ওসিকে তথ্য দেওয়া যাবে। তথ্য না দেওয়ার জন্য যদি কারও নিরাপত্তা ব্যাহত হয় তাহলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়ে থাকে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *