11998829_889741711112326_1363622905021851892_n_0_1_0  ভারত ‘এ’ দলের বিপক্ষে সফরের শেষ তিনদিনের ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছে মুমিনুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ‘এ’ দল। বাংলাদেশের হয়ে ইনিংসের সূচনা করেন দুই ওপেনার এনামুল হক বিজয় ও সৌম্য সরকার।

শেষ খবর পাওয়া পর্যন্ত স্কোরবোর্ডে তিন ওভার ২ বলে ৬রান তুলতেই বিদায় নিয়েছেন ওপেনার সৌম্য সরকার, এনামুল হক বিজয় ও অধিনায়ক মুমিনুল হক।
ইনিংসের দ্বিতীয় ওভারে ভরুন অ্যারনের করা প্রথম বলেই কোনো রান না করেই উইকেটরক্ষক নামান ওঝার হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান সৌম্য সরকার। একই ওভারের শেষ বলে অধিনায়ক মমিনুল হকও ওঝার হাতে ক্যাচ দিয়ে আউট হন। মমিনুল পাঁচ বলে দুই রান করেন। তৃতীয় ওভারের পঞ্চম বলে ঈশ্বর পান্ডের বলে ওঝার হাতে ক্যাচ দেন ওপেনার এনামুল হক বিজয়। ১১ টি বল খেললেও রানের খাতা খুলতে পারেননি বিজয়। ক্রিজে আছেন লিটন দাস এবং সাব্বির রহমান।
ওপেনার রনি তালুকদার এবং কামরুল হাসান রাব্বির জায়গায় দলে ঢুকেছেন সাব্বির রহমান এবং শফিউল ইসলাম।
বাংলাদেশ ‘এ’ একাদশঃ এনামুল হক বিজয়, মুমিনুল হক(অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, নাসির হোসেন, সাকলাইন সজিব, শুভাগত হোম, জুবায়ের হোসেন লিখন, শফিউল ইসলাম, আল আমিন হোসেন ও রুবেল হোসেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *