লেহেঙ্গা, নাকি ছোটখাটো কাপড়ের দোকান! আর বাল্কির নতুন ছবি কি অ্যান্ড কার একটি গানে যে লেহেঙ্গা পরে নেচেছেন কারিনা কাপুর, সেটির ওজন নাকি ৩২ কেজি! চিনি কম, পা, শমিতাভ-এর মতো ভিন্ন ধাঁচের গল্প নিয়ে ছবি বানিয়ে বিখ্যাত বাল্কির নতুন ছবিতে কাজ করছেন কারিনা। পুরো ছবিতে কারিনার পরনে দেখা যাবে পশ্চিমা ধাঁচের পোশাক। শুধু একটি গানে ভারতের ঐতিহ্যবাহী পোশাক পরেছেন। বিখ্যাত নকশাকার মনীশ মালহোত্রার নকশা করা এই লেহেঙ্গার ওজন ৩২ কেজি বলে জানা গেছে। কয়েক পরত নেটের তৈরি এই লেহেঙ্গার ওপরে আছে ভারী জরির কাজ। এত ভারী লেহেঙ্গা পরে একটি গানের জন্য টানা দুই দিন শুটিংয়ে কাজ করতে হয়েছে পতৌদির ‘নবাবপত্নী’কে। প্রচণ্ড গরমে ওজনদার পোশাকের অস্বস্তি সামলেও কারিনা হাসিমুখে কাজটা করেছেন। তাতেই প্রশংসায় পঞ্চমুখ। কি অ্যান্ড কাতে কারিনার বিপরীতে অভিনয় করেছেন অর্জুন কাপুর। অমিতাভ ও জয়া বচ্চনও কাজ করেছেন এই ছবিতে। Post navigation সিডি চয়েজের ব্যানারে প্রকাশিত হলো জানি’র প্রথম একক ’চলো হারাই’! কন্ঠশিল্পী এহসান রাহীর একক এ্যালবাম ‘এখানে দু’জনে’!