Breaking
Mon. Jul 13th, 2026

বলিউডের কিং শাহরুখ ও আমিরকে ‘হুমকি’!

শাহরুখবিনোদন ডেস্ক – অভিনেতা যখন, শুধু অভিনয় করুন। সেটাও মুখ বুজে। না হলে পরিণামের জন্য প্রস্তুত থাকার প্রচ্ছন্ন ‘হুমকি’ দেওয়া হয়েছে শাহরুখ খান এবং আমির খানকে।
কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে এসে এমন মন্তব্য করেন।

ভারতের একটি অনলাইন সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানা গেছে।

মন্ত্রী উমা ভারতী বলেন, ‘‘আমির, শাহরুখ, সাইফ আলী খান এবং আরও ৪-৫ জন অভিনেতা রয়েছেন। তাঁদের উদ্দেশে বলছি, একজন অভিনেতা যখন শুধু অভিনেতা থাকেন তাঁকে সকলে পছন্দ করেন। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরাও এ থেকে আলাদা নন। কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে কোনও বিচারধারা ব্যক্ত করেন তাহলে তার প্রতিক্রিয়ার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। তখন এটা বলবেন না, আমার বলার অধিকার আছে। মনে রাখবেন অপর পক্ষেরও কিন্তু সেই একই অধিকার রয়েছে।’’

শাহরুখ বা আমির সম্প্রতি দেশ জুড়ে অসহিষ্ণুতা ইস্যুতে মুখ খুলেছিলেন। এর জন্য নানা মহলে অনেক সমালোচনাও হয়েছে তাঁদের। কিন্তু সাইফ এ সব থেকে দূরেই ছিলেন। এমনকি স্ত্রী করিনা কাপুরও অসহিষ্ণুতা ইস্যুতে পুরস্কার ফেরত দেওয়ার বিরুদ্ধেই মুখ খুলেছিলেন।

তবে সাইফের নাম উমা কেন উল্লেখ করলেন তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। উমার মতে, অভিনেতা-অভিনেত্রীদের হয় শুধু অভিনয় করা উচিত নয়তো সামাজিক কাজ। এ প্রসঙ্গে তিনি অ্যাঞ্জেলিনা জোলির নামও উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ‘‘যদি আপনি অভিনেতা হওয়ার সঙ্গে সঙ্গে এটা চান যে আপনার জনপ্রিয়তা বজায় থাকুক, আবার সমালোচকদের প্রতি আপনি খড়গহস্ত হন তাহলে সমস্যা। বাক্ স্বাধীনতা যেমন তাঁদের রয়েছে তেমন সকলেরই রয়েছে। সব জিনিস আপনি এক সঙ্গে চাইতে পারেন না।’

উমা বলেন,‘‘ আমির-শাহরুখের মন্তব্যে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *