সাতক্ষীরার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে নাশকতার মামলায় জামায়াত-শিবিরের চার কর্মীসহ ৪৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতভর অভিযানে তাদের গ্রেফতার করা হয়। সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা এসআই কামাল হোসেন জানান, জামায়াত-শিবিরের চার কর্মীসহ ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় নাশকতা সৃষ্টি পরিকল্পনার মামলা রয়েছে। এছাড়া বাকি আসামিরা নিয়মিত মামলার। বুধবার সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। Post navigation মাত্র ২৫ টাকা কিস্তিতে পাবেন স্মার্টফোন ! একুশে বইমেলায় আরজে সাইমুরের ‘কন্ঠে বিশ্ব, হৃদয়ে স্বদেশ’ বই !