Breaking
Mon. Jul 13th, 2026

নিজের জন্য নয়, দেশ ও দলের জন্য খেলি : সাব্বির

সাব্বিরশ্রীলঙ্কার বিরুদ্ধে সাব্বিরের ৮০ রানের যে চমৎকার ইনিংসটি যে বাংলাদেশের বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছিয়ে দিয়েছে তা সবাই একবাক্যে স্বীকার করবে। তবে ব্যক্তিগত অর্জন কখনও গুরুত্বপূর্ণ মনে করেন না সাব্বির রহমান। এই তরুণ টপ অর্ডার ব্যাটসম্যানের কাছে সব সময় দল ও দেশের প্রয়োজনটা আগে।

রোববার মিরপুর শের-ই-বাংলায় এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশকে দ্বিতীয় জয় এনে দিতে ৮০ রানের চমৎকার এক ইনিংস খেলেন সাব্বির। টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে চতুর্থ সর্বোচ্চ রানের ইনিংস খেলেন সাব্বির। এই ডানহাতি ব্যাটসম্যানের সুযোগ ছিল টি-টোয়েন্টিতে দেশের হয়ে প্রথম শতক করার।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে সাব্বির জানান, ব্যাটিংয়ের সময় কখনও শতক-অর্ধশতকের কথা ভাবেন না তিনি। বলেন, আমি কখনও নিজের রান নিয়ে ভাবি না। আমি দলের প্রয়োজনে খেলি। দলের জয়ে যদি এক রান পারি তাতেই আমি খুশি। সেঞ্চুরির কথা আজ চিন্তাই করিনি।

বিভিন্ন দেশের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার ভাবনা নেই বলে জানান সাব্বির। বলেন, আমি আসলে এখনও বাইরের কোনো লিগ নিয়ে ভাবছি না। এখন আমার সম্পূর্ণ মনোযোগ নিজের খেলা নিয়ে। প্রতিদিন আমি উন্নতি করতে চাই। তিন নম্বরে চেষ্টা করেছি দলের জন্য অবদান রাখতে। আশা করি, পরের ম্যাচগুলোতেও এর ধারাবাহিকতা ধরে রাখতে পারব।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *