Breaking
Sat. Jul 25th, 2026

জয়াকে ফোন করে সাকিব আল হাসান যা বললেন? জানলে অবাক হবেন!

কলকাতায় এসে চিত্রনায়িকা জয়া আহসানকে ফোন করেছেন ক্রিকেট তারকা সাকিব আল হাসান। তিনি নাকি শাকিব খান ও জয়া আহসান অভিনীত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী-দুই’ ছবিটি দেখার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। কলকাতা থেকে শনিবার এমনটাই জানিয়েছেন জয়া আহসান।

কলকাতায় পৌঁছে প্র্যাকটিসের ফাঁকে জয়া আহসানের সঙ্গে কথা বলেন সাকিব আল হাসান।

জয়া আহসান বলেন, ‘আমি সাকিব আল হাসানের অন্ধভক্ত। তাঁর মতো একজন বিশ্বসেরা অলরাউন্ডার আমাকে ফোন দিয়েছেন, এটি আমার জন্য অনেক বড় ব্যাপার। সাকিবের সঙ্গে এর আগে বিভিন্ন অনুষ্ঠান এবং ফটোসেশনে দেখা হয়েছে। তাঁকে বরাবরই বেশ বিনয়ী আর ভদ্র মনে হয়েছে।’

জয়া আহসান জানান, ফেসবুক আর ইউটিউবে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী ২’ ছবির আলোকচিত্র আর ট্রেলার দেখে তাঁর ভূয়সী প্রশংসা করেছেন সাকিব। এই ছবির গল্পে রয়েছে বাংলাদেশের ক্রিকেট। এই ব্যাপারটি সাকিবের ভালো লেগেছে।

প্রেক্ষাগৃহে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী-দুই’ ছবিটি মুক্তি পাচ্ছে ৮ এপ্রিল। পরিচালনা করেছেন সাফিউদ্দিন সাফি। ফ্রেন্ডজ মুভিজ ইন্টারন্যাশনাল প্রযোজিত এই ছবির গল্প, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান। অভিনয় করেছেন শাকিব খান, জয়া আহসান, ইমন, মৌসুমী হামিদ, ওমর সানি, সাদেক বাচ্চু, শহীদুল আলম সাচ্চু, শিরিন বকুল, বীর জাদা, গুলশান আরা, ফারদিন মাহিসহ অনেকে। আরও দেখা যাবে আসিফ আকবর, হাবিবুল বাশার সুমন এবং জ ই মামুনকে।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *