Breaking
Tue. Jul 14th, 2026

চ্যাটিংয়ে ব্যস্ত থাকায় বাসর রাতেই স্ত্রীকে তালাক দিলেন স্বামী

বিয়ে হওয়ার কিছুক্ষণের মধ্যে স্ত্রীকে তালাক দিয়েছে স্বামী, কারণ তার স্ত্রী ফোনে তার বন্ধুদের সঙ্গে চ্যাট করছিল। স্বামীর মতে তার স্ত্রী তাকে পাত্তাই দিচ্ছিল না।

স্বামীর এক আত্মীয় জানান, বিয়ের আনুষ্ঠানিকতার পরে আগে থেকে বুক করা হোটেলের রুমে যান স্বামী স্ত্রী। কিন্তু রুমে ঢোকার পরেও স্ত্রী নাকি ফোনে চ্যাট করছিল। স্বামী তারপরে স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করলেও স্ত্রী নাকি তার কথা ও কাজে কোনো প্রতিক্রিয়ায় করছিল না।

এরপর নাকি স্বামী স্ত্রীকে জিজ্ঞেস করে তার থেকে বন্ধুরা বেশি গুরুত্বপূর্ণ কি না। জবাবে স্ত্রী বলে, হ্যাঁ বন্ধুরাই বেশি গুরুত্বপূর্ণ। দুইজনের উত্তপ্ত বাক্য বিনিময়ের পরে স্বামী বলেন স্ত্রীকে তালাক দেবেন এবং রুম ছেড়ে যান।

বর্তমানে বিষয়টি আদালতে উঠেছে এবং আদালত বিষয়টি রিকনসিলিয়েশন কমিটিতে দিয়েছে দুইজনের মধ্যে সমঝোতা করার পরামর্শ দিয়েছে। তবে ওই স্বামী জানিয়েছে, সে অনেক আহত হয়েছে এবং স্ত্রীকে দ্বিতীয়বার সুযোগ দিতে সে নারাজ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *