Breaking
Mon. Jul 13th, 2026

চেনেন এঁকে? আজ না চিনলেও কয়েকদিনের মধ্যেই চিনতে বাধ্য হবেন।

কে ইনি? দেখে নিন
জানিয়ে রাখা যাক, যাঁর ছবি দেখছেন, তাঁর নাম সাবা কামার। আপাতত ইনি ‘হিন্দি মিডিয়াম’-এ ভর্তি হয়েছেন। ক্লাসমেট? ভারতের ইরফান খান!
সব গুলিয়ে যাচ্ছে? খোলসা করা যাক। খবর হল এই যে, পাকিস্তান মাতিয়ে আরও এক সুন্দরী এবার পা রাখতে চলেছেন বলিউডে। ইতিমধ্যেই মাহিরা খান তোলপাড় ফেলে দিয়েছেন সীমান্তের এপারে। মাহিরার পরে আর এক পাক সুন্দরীর অভিষেক হতে চলেছে বলিউডে। তাঁর বিপরীতে দেখা যাবে ইরফান খানকে। ছবির নাম ‘‘হিন্দি মিডিয়াম’’।

সাবা কিন্তু পাকিস্তানে প্রথম সাফল্যটি পেয়েছিলেন ছোটপর্দায়। পাকিস্তানে তাঁর শেষ ছবি ‘‘মান্টো’’ সমালোচকদের তুমুল প্রশংসা আদায় করেছে। ‘‘হিন্দি মিডিয়াম’’-এর পরিচালক সাকেত চৌধুরী। তাঁর আগের ছবি ‘‘পেয়ার কে সাইড এফেক্টস’’ এবং ‘‘শাদি কে সাইড এফেক্টস’’ বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি বটে, কিন্তু ছবি দু’টি প্রশংসিত হয়েছিল। এই ছবিটিও হাল্কা কমেডি। দিল্লির চাঁদনি চকে বসবাসকারী একটি পরিবারকে নিয়ে গল্প। পরিবারটি উচ্চাকাঙ্ক্ষী, সমাজের উচ্চশ্রেণিতে মিশতে চায়।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *