জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এ ধর্মঘট আহ্বান করেছে বলে শুক্রবার দুপুরে সংগঠনটির সভাপতি সেলিম আহমদ ফলিক জানিয়েছেন।

পরে ধর্মঘট পালনের আহবান জানিয়ে সিলেট নগরীতে মাইকিংও করা হয়।

সেলিম আহমদ ফলিক বলেন, সিলেট জেলার বিভিন্ন সড়ক মেরামত, পুলিশি হয়রানি, শ্রমিক নির্যাতন বন্ধ, সেতুতে বাড়ানো টোল কমানো, টার্মিনাল সংস্কারসহ ছয় দাবিতে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

“দাবি পূরণ না করলে শনিবার ভোর ছয়টা থেকে এ ধর্মঘট শুরু হবে,” বলেন ফলিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *