hasinaপ্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরিবেশ রক্ষার দায়িত্ব সবার। এজন্য সবাইকে গাছ লাগাতে হবে। বৃক্ষ নিধন ও পাহাড় কাটা বন্ধের তাগিদ দেন তিনি।
রোববার সকালে রাজধানীর কৃষিবিদ ইনিস্টিটিউশনে জাতীয় বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।
এ সময় তিনি বন্যা দুর্গত মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, সম্প্রতি বন্যা শুরু হয়েছে দেশের উত্তরাঞ্চলে। এটা এদেশের পরিবেশে খুবই স্বাভাবিক বিষয়। এটা যেমন ক্ষতি করে, তেমনি আবার পলি মাটি রেখে গিয়ে উপকারও করে।
শেখ হাসিনা বলেন, পরিবেশ রক্ষা জাতি হিসেবে সবারই দায়িত্ব। আমি আশা করি বাংলাদেশের প্রতিটি মানুষ বৃক্ষরোপণের দিকে মনোযোগ দেবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ও উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *