Birampur Manob Bondhon-2কাল সারাদেশে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে একযোগে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান।
রোববার সকালে ইউজিসির মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, সারাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৪৫ থেকে ৫০ লাখ মানুষ এ কর্মসূচিতে অংশ নিবেন।
শিক্ষার্থীদের বাড়ি ছাড়ার নোটিশ বা বাসা ভাড়া না দেওয়ার খবর পাওয়া যাচ্ছে তা দুঃখজনক বলেও মনে করেন ইউজিসি চেয়ারম্যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *