রাজধানীর গুলশান,বনানী, বারিধারায় নতুন বাস ও রিকশা সার্ভিস ও ভাড়া নিয়ে অভিযোগ করেছেন যাত্রীরা।
বৃহস্পতিবার সকালে গুলশান পুলিশ প্লাজা থেকে বাস ছাড়ার কথা থাকলেও দেখা যায় গুলশান এক নম্বর থেকে বাস ছাড়ছে। দশ মিনিট পরপর বাস থাকার কথা থাকলেও দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে বলে অভিযোগ করেন যাত্রীরা।
পয়লা জুলাই হলি আর্টিজানে হত্যাকাণ্ডের পর থেকেই গুলশান এলাকায় সাধারণ যান চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করে প্রশাসন।
বুধবার ২০ টি বাস ও পাঁচশো রিকশা দিয়ে ঢাকা চাকা নামে বিশেষ সার্ভিস চালু করে ঢাকা উত্তর সিটি করপোরেশন। বাসের সংখ্যা ও ভাড়া নিয়ে আরো যৌক্তিক করার দাবি জানান যাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *