Breaking
Fri. Jul 17th, 2026

নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেফতার ছয় জঙ্গির ১০ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন কলকাতার সিএমএম আদালত।

9898_IS-Dabiq-2কলকাতায় শারদীয় দুর্গোৎসবে নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেফতার ছয় জঙ্গির ১০ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন কলকাতার সিএমএম আদালত। গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন বাংলাদেশি নাগরিক এবং এরা জেএমবির সদস্য বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। ৫ জন বর্ধমান বিস্ফোরণ মামলায় জড়িত বলেও অভিযোগ রয়েছে।

কলকাতা পুলিশের বিশেষ টাস্কফোর্স তিন বাংলাদেশিসহ ছয় সন্দেহভাজন জঙ্গিকে সোমবার গ্রেফতারের পর সিএমএম আদালতে নিয়ে আসেন। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

জিজ্ঞাসাবাদ শেষে ৬ অক্টোবর তাদের পুনরায় আদালতে তোলার কথা রয়েছে। সোমবার কুচবিহার থেকে একজন, বনগাঁও থেকে দু’জন, বশিরহাট থেকে দু’জন এবং একজনকে আসাম থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের সবাই জামাতুল মুজাহিদিনের সদস্য এবং আসন্ন দুর্গাপূজায় কলকাতার উত্তর-পূর্বাঞ্চলে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল বলে জানায় পুলিশ।

পশ্চিমবঙ্গ ছাড়াও উত্তর ও দক্ষিণ ভারতে এমনকি বাংলাদেশের জামালপুর, কিশোরগঞ্জ ও রাজশাহীতে তাদের সদস্যরা সক্রিয় রয়েছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়। তাদের মধ্যে আনোয়ার হোসেন ফারুক ওরফে এনাম, মোহাম্মদ রুবেল ওরফে রফিক এবং জাবিরুল ইসলাম ওরফে জাহিদ বাংলাদেশের নাগরিক।

তাদের ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের কথা রয়েছে। পুলিশ জানায়, আনোয়ার হোসেন ফারুক ওরফে এনাম জেএমবির পশ্চিমবঙ্গ শাখার প্রধান এবং মাওলানা ইউসুফ সেকেন্ড ইন কমান্ড হিসেবে কাজ করতেন এবং তার সঙ্গে বাংলাদেশের নব্য জেএমবি সদস্যদের নিয়মিত যোগাযোগ রয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে দু দেশ গোয়েন্দা তথ্য আদান প্রদান করছে।

অন্যদিকে, ভারতীয় তিনজন হলেন মাওলানা ইউসুফ ওরফে ইউসুফ, শহিদুল ইসলাম এবং আবুল কালাম আজাদ। আটক ৬ জনের মধ্যে ৫ জন বর্ধমান বিস্ফোরণ মামলায় জড়িত এবং তাদের সন্ধানদাতাকে ১০ লাখ টাকা পুরস্কার দেয়ারও ঘোষণা দেয়া হয়েছিলো।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *