Breaking
Sat. Jul 18th, 2026

সরকার খুব শিগগিরই দেশের কওমি মাদ্রাসাগুলোকে স্বীকৃতি দেবে

asaduzzaman-khan-kamal_new_0_1_1সরকার খুব শিগগিরই দেশের কওমি মাদ্রাসাগুলোকে স্বীকৃতি দেবে বলে মন্তব্য করেছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার সকালে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে সন্ত্রাস ও জঙ্গি দমন উপলক্ষে আয়োজিত আলেম ওলামা সমাবেশে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘এটার স্বীকৃতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দিতে চাচ্ছেন। আপনাদেরকে তিনি আহবান করেছেন যে, আপনারা এক হয়ে কি করতে চান সেটা বলেন। আপনাদের যে দাবি, প্রাণের দাবি কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি উনি দিবেন।’

অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘দেশের কওমি মাদ্রাসাগুলো জঙ্গি তৈরির কারখানা নয়, তাই ঢালাওভাবে কওমি মাদ্রাসাকে দোষারোপ করা যাবে না।’

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *