Breaking
Fri. Jul 17th, 2026

ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণ রেখার কাছে সতর্কতা জারি করেছে ভারত।

india-and-pak-priyoকাশ্মীরে ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণ রেখার কাছে নতুন করে সহিংসতার আশঙ্কায় সীমান্ত এলাকায় সতর্কতা জারি করেছে ভারত। ‘সার্জিক্যাল স্ট্রাইক’ নামের জঙ্গি বিরোধী বিশেষ অভিযান পাক সরকার কিংবা সেনাদের বিরুদ্ধে নয় বলেও জানায় তারা।

বৃহস্পতিবার ভোররাতে হেলিকপ্টার ব্যবহার করে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের দু’কিলোমিটার ভেতরে ঢুকে জঙ্গিদের অবস্থানে সার্জিক্যাল স্ট্রাইক তথা নির্দিষ্ট স্থানে বিশেষ অভিযান চালিয়ে কয়েকটি জঙ্গি আস্তানা ধ্বংসের কথা জানায় ভারতীয় সেনাবাহিনী।

এতে ৩৫ থেকে ৪০ জন জঙ্গি নিহত হয় বলে জানায় ভারতীয় গণমাধ্যম। এ অবস্থায় প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ পরিস্থিতি আস্তে আস্তে খারাপ হচ্ছে উল্লেখ করে মন্ত্রিপরিষদের জরুরি বৈঠক ডেকেছেন। ভারত-পাকিস্তান চলমান উত্তেজনায় উদ্বেগ জানিয়ে দু’দেশকেই সংঘাত এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *