bpl_bg_433367300৪ নভেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএল’র চতুর্থ আসর। ঘরোয়া ক্রিকেটের অন্যতম আকর্ষণীয় এই আসরকে সামনে রেখে রাজধানীর হোটেল র‌্যাডিসনে অনুষ্ঠিত হয়েছে ‘প্লেয়ার্স ড্রাফট’। এরইমধ্যে চূড়ান্ত হওয়া সাত আইকন প্লেয়ারকে ছাড়াই হয়েছে ‘প্লেয়ার্স ড্রাফট’ কার্যক্রম।

টি২০ লিগগুলোর সবচেয়ে বড় বিজ্ঞাপন ক্রিস গেইলকে আগেই দলে রেখেছে চট্টগ্রাম ভাইকিংস। শহীদ আফ্রিদিকে নিয়েছে রংপুর রাইডার্স। কুমার সাঙ্গাকারা আছেন ঢাকা ডায়নামাইটসের সঙ্গে আছেন মাহেলা জয়াবর্ধনেও।

এদিকে টি২০ বিশ্বকাপের ফাইনালে টানা চার ছক্কা হাঁকানো ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কার্লোস ব্র্যাথওয়েইটকে দলে নিয়েছে বরিশাল বুলস। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ছাড়াও তারা দলে ভিড়িয়েছে পাকিস্তানের মোহাম্মদ নওয়াজকে।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ডেকেছে পাকিস্তানের দুই ব্যাটসম্যান খালিদ লতিফ ও শাহজিব হাসানকে। চট্টগ্রাম ডেকেছে নিউ জিল্যান্ডের অলরাউন্ডার গ্রান্ট এলিয়ট ও পাকিস্তানের পেসার ইমরান খান জুনিয়রকে।

খুলনা টাইটানস দলে ভিড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী ব্যাটসম্যান লেন্ডল সিমন্স ও অস্ট্রেলিয়ার পেসার বেন লাফলিন। রাজশাহী কিংস ডেকেছে শ্রীলঙ্কার অলরাউন্ডার মিলিন্দা সিরিবর্ধনে ও উদ্বোধনী ব্যাটসম্যান উপুল থারাঙ্গাকে।

একনজরে দেখে নিন কোন খেলোয়াড় খেছেন কোন দলে:

কুমিল্লা ভিক্টোরিয়ান্স:মাশরাফিব বিন মর্তুজা (আইকন), সোহেল তানভির (পাকিস্তান), ইমাদ ওয়াসিম (পাকিস্তান সাকিব আল হাসান (আইকন) ), আশহার জাইদি (পাকিস্তান), নুয়ান কুলাসেকেরা (শ্রীলংকা), থিসারা পেরেরা (শ্রীলংকা)।

খুলনা টাইটানস:মাহমুদউল্লাহ রিয়াদ (আইকন), নিকোলাস পুরান (ওয়েস্ট ইন্ডিজ), কেভিন কুপার (ওয়েস্ট ইন্ডিজ), রিকি ওয়াসেলস (ইংল্যান্ড), বিনি হাওয়েল (ইংল্যান্ড), মো. হাম্মদ আজগর (পাকিস্তান), মোশাররফ হোসেন রুবেল, শফিউল ইসলাম।

ঢাকা ডায়নামাইটস: সাকিব আল হাসান (আইকন), কুমারা সাঙ্গাকারা (শ্রীলংকা), মাহেলা জয়াবর্ধনে, (শ্রীলংকা) আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ), ডোয়াইন ব্রাভো (ওয়েস্ট ইন্ডিজ), এভিন লুইস (ওয়েস্ট ইন্ডিজ), রবি বোপারা (ইংল্যান্ড)।

বরিশাল বুলস:মুশফিকুর রহিম (আইকন), দিলশান মুনাবিরা (শ্রীলংকা), আল আমিন হোসেন ও তাইজুল ইসলাম।

চিটাগং ভাইকিংস:তামিম ইকবাল (আইকন), ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), ডোয়াইন স্মিথ (ওয়েস্টইন্ডিজ), শোয়েব মালিক (পাকিস্তান), চতুরঙ্গ ডি সিলভা (শ্রীলংকা), মোহাম্মদ নবী, (আফগানিস্তান)।

রাজশাহী কিংস: সাব্বির রহমান (আইকন), ড্যারেন সামি, (ওয়েস্ট ইন্ডিজ) মোহাম্মদ সামি (পাকিস্তান), নরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ।

রংপুর রাইডার্স:সৌম্য সরকার (আইকন), শহীদ আফ্রিদি (পাকিস্তান), শারজিল খান (পাকিস্তান),বাবর আজম (পাকিস্তান) দাসুন সানাকা (শ্রীলংকা) মোহাম্মদ শাহজাদ (আফগানিস্তান), গিড্রন ডারমেইন পোপ (ওয়েস্ট ইন্ডিজ), রিচার্ড জেমস গ্লেসন (ইংল্যান্ড)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *