img_6085
ভারতীয় সিনেমার এ সময়ের আলোচিত গায়িকা নেহা কাক্কার । আজ প্রথমবারের মতো ঢাকার দর্শকদের সরাসরি গান গেয়ে শোনালেন বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী নেহা কাক্কার। আজ ঢাকার বসুন্ধরা কনভেনশন সেন্টারে ই মেকারস এর আয়জনে নেহা কাক্কার লাইভ নামক অনুষ্ঠানের আয়জন করা হয়। কনসার্টটির বিষয়ে ইমেকার্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক নাঈম আশরাফ জানান, ২০১৪ সালে ‘আরিজিৎ সিং লাইভ’, ২০১৫ সালে ‘নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ কনসার্ট’ এবং ‘কনসার্ট ফর নেপালের’ মতো বেশ আলোচিত সঙ্গীত আসরের আয়োজনের পর এবারের কনসার্টটি সাজানো হবে ‘ভিন্ন আঙ্গিকে’। নিরাপত্তা কড়াকড়ির বিষয়টি মাথায় রেখে নেওয়া হচ্ছে ‘বিশেষ পদক্ষেপ’।img_6083-2উক্ত আয়জনে দেশি শিল্পিদের পাশাপাশি বিদেশি সঙ্গিত শিল্পি হিসাবে সঙ্গীত পরিবেশনা করেন বর্তমান সময়ের জনপ্রিয় তারকা শিল্পি নেহা কাক্কার। মূলত আইটেম গানের জন্যই ভারতে বেশ জনপ্রিয় নেহা। এই আয়জনে বাংলাদেশী তারকাদের মধ্যে নদী, পিয়া বিপাশা, লুতফুন্নাহার আশা, মিমো, সালমান মুক্তাদির, শিরিন সারমিন, মারজান জেনিফা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। নেহা কাক্কার গানে গানে পুরো সময় টুকু মাতিয়ে রাখেন। গানের তালে তালে হল রুমের সকল দর্শক আন্দলিত ছিল। এবং অনুষ্ঠানের এক পর্যায়ে তিনি তার বাংলাদেশী ফ্যান এরসাথে সকল দর্শকদের পরিচয় করিয়ে দেন। তাঁর জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘আজ ব্লু হ্যায় পানি পানি’, ‘সেকেন্ড হ্যান্ড জাওয়ানি’, ‘ধাতিং নাচ’, ‘লন্ডন ঠুমাকড়া’, ‘দেখেগা রাজা ট্রেলার’, ‘আও রাজা’, ‘তু ইশক মেরা’, ‘দো পেগ মার’, ‘পার্টি শো’, ‘টুকুর টুকুর’ প্রভৃতি। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার এবং ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহির ‘অগ্নি-২’ ছবির ‘ম্যাজিক মামোনি’ গানটিও তিনি গেয়েছেন।img_6046

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *