3feda0eafdd9288e71d1198ba42a3baf-jmgগাজীপুরের নোয়াগাঁওয়ের পাতারটেক এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে নিহত সাত জঙ্গির ছবি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। কেউ তাঁদের প্রকৃত পরিচয় জানলে ডিএমপির ফেসবুক পেজের ইনবক্স, হ্যালো সিটি অ্যাপস অথবা গাজীপুর জেলা পুলিশকে জানাতে অনুরোধ জানানো হয়েছে।

ডিএমপির অনলাইন নিউজ পোর্টাল ডিএমপি নিউজে জানানো হয়, জঙ্গিরা বিভিন্ন সময় ও জায়গায় বিভিন্ন নাম ব্যবহার করে। তদন্তের স্বার্থে তাঁদের প্রকৃত পরিচয় জানা জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *