রোববার সকালে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি -এমসিসিআই মিলনায়তনে ‘কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থাপনা’ প্রকল্পের তৃতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। এ প্রকল্পের আওতায় ৫৮৫টি কারখানার ৮ লাখ মধ্যম সারির কর্মীদের প্রশিক্ষণ দেয়া হবে। কারখানার দুর্ঘটনা, ব্যক্তিগত নিরাপত্তা, প্রাথমিক চিকিৎসাসহ মোট ৭টি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। এ কার্যক্রমের তৃতীয় পর্যায় চলবে চলতি মাস থেকে ২০১৭ সালের মে পর্যন্ত। বিজিএমইএ ও বিকেএমইএ’র নেতৃবৃন্দ, বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার, আন্তর্জাতিক শ্রম সংস্থা -আইএলও’র প্রতিনিধিসহ পোশাকখাত সংশ্লিষ্টরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ২০২১ সালের মধ্যে সরকার ঝুঁকিপূর্ণ শিশু শ্রম পুরোপুরি নির্মূল করতে কারখানা মালিকদের সহযোগিতা চান প্রতিমন্ত্রী। সেই সঙ্গে আইন অনুযায়ী প্রতিষ্ঠানের মোট লাভের ৫ শতাংশ শ্রমিকদের দেয়ার বিধান কার্যকর করতেও ব্যবসায়ীদের আহ্বান জানান তিনি। Post navigation সাত জঙ্গির ছবি প্রকাশ করেছে ডিএমপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে চলছে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠক