Satellite-640-620x330বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ প্রকল্পের নির্মাণ কাজ সামগ্রিকভাবে ৫০ শতাংশ শেষ হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। শুক্রবার দুপুরে রাজধানীর বিটিসিএলের টেলিফোন এক্সচেঞ্জ অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি জানান, ২০১৭ সালের নভেম্বরের মধ্যে স্যাটেলাইটটির নির্মাণ কাজ পুরোপুরি শেষ হবে। আর ১৬ই ডিসেম্বর এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে। এছাড়া সারাদেশে স্থাপিত অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক এর অগ্রগতিও সংবাদ সম্মেলনে তুলে ধরেন তিনি। এদিকে বন্ধ ঘষিত সিটিসেলের কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতার দায়ভার কোম্পানিকেই নিতে হবে বলে জানান প্রতিমন্ত্রী।

প্রকল্প পরিচালক গোলাম রাজ্জাক বলেন, ‘একটা স্যাটেলাইট উৎক্ষেপণের পর ৩৬ হাজার কিলোমিটার দূরত্বে পৌছাতে যেকোনো সময় যেকোনো কারণে সেটি ধ্বংস হতে পারে। এটা হলে তখন আমরা ইনস্যুরেন্স দ্বারা সরকারি অর্থ রিকভার কারা হবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু স্যাটেলাইটের ইঞ্জিনিয়ারিংয়ের কাজ ৮৩ শতাংশ শেষ হয়েছে। এছাড়া অ্যান্টেনা তৈরি ৫৬ শতাংশ, কমিউনিকেশন এবং সার্ভিসের ৬৫ শতাংশ শেষ হয়েছে। আমাদের বর্তমান শিডিউল অনুযায়ী অগ্রসর হতে পারি তাহলে আমাদের টার্গেট অনুযায়ী ২০১৭ সালের ১৬ ডিসেম্বেরই এটি উৎক্ষেপণ করতে পারবো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *