সাইবার হামলার শিকার হয়েছে যুক্তরাষ্ট্রের শীর্ষ ওয়েবসাইটগুলো। কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি। তবে বলা হচ্ছে তিনটি ওয়েবসাইট থেকে এ হামলা চালানো হয়েছে। দেশটির ইন্টারনেট ব্যবহারকারীরা অভিযোগ করেছেন টুইটার, নেটফিক্স, স্পটিফাই, এয়ারবিএনবি, রেডিট, পেপল, সাউন্ডক্লাউড এবং দি নিউইয়র্ক টাইমসের মতো প্রধান ও জনপ্রিয় ওয়েবসাইটে প্রবেশে সমস্যা দেখা দিচ্ছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগে এটিকে অভিনব হামলা হিসেবে মনে করা হচ্ছে। দেশটির ইন্টারনেটভিত্তিক প্রতিষ্ঠানগুলো ইন্টারনেট অ্যাটাক বা সাইবার অ্যাটাকের বিষয়টি স্বীকার করেছে। Post navigation নির্বাচনে ট্রাম্পকে জেতানোর সব পরিকল্পনাই করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ট্রাম্পের বিদ্বেষবাক্য প্রকাশকে অনুমোদন করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।