চট্টগ্রাম টেস্টের পর আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে টাইগারদের। অভিষেক হওয়া মেহেদী মিরাজ জায়গা পেয়েছেন ৬১ নম্বরে। বুধবার প্রকাশিত সবশেষ আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে এগিয়েছেন দুই তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবাল। ব্যাটসম্যান র্যাঙ্কিংয়ে দুই ধাপ উন্নতি হয়েছে তামিমের। টাইগার ওপেনার উঠে এসেছেন ২৪ নম্বরে। চট্টগ্রাম টেস্টের দারুণ বোলিংয়ে দুই ধাপ এগিয়েছেন সাকিব। আছেন বোলার র্যাঙ্কিংয়ের ১৫ নম্বরে। ছয় ধাপ এগিয়ে তাইজুল ইসলাম এখন ৩৬ নম্বরে। আর অভিষেকেই উজ্জ্বল মেহিদী হাসান মিরাজ জায়গা করে নিয়েছেন ৬১নম্বরে। আরেক অভিষিক্ত সাব্বির রহমান চলে এসেছেন একশর মধ্যে। ৯২ নম্বরে আছেন তিনি। Post navigation ১৪ ও ১৬ ডিসেম্বর অস্ট্রেলিয়ায় দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ভারতকে ১৯ রানে হারিয়ে সমতায় ফিরেছে নিউজিল্যান্ড।