india-vs-nz-63912রাঁচিতে সিরিজের চতুর্থ ওডিআইতে ভারতকে ১৯ রানে হারিয়ে সমতায় ফিরেছে নিউজিল্যান্ড। ২৬১ রানের টার্গেটে ২৪১ রানে অল আউট হয় ভারত। ভিশাখাপাতনামে সিরিজ নির্ধারণী ম্যাচ শনিবার।

মাঝারি টার্গেটে শুরুতে রোহিত শর্মাকে হারায় ভারত। এরপর ৭৯ রানের জুটিতে স্বাগতিকদের শক্ত অবস্থানে নিয়ে যান আজিঙ্কা রাহানে ও ভিরাট কোহলি। কোহলি ৪৫ আর রাহানে ফেরেন ৫৭ রান কোরে। ধোনি ও পান্ডিয়ার বিদায়ে চাপে পরে টিম ইন্ডিয়া। শেষদিকে আকসার প্যাটেল ও ধাওয়াল কুলকার্নি আশা জাগালেও জয় এনে দিতে পারেননি।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে মার্টিন গাপটিল ও টম লেইথামের জুটিতে দারুণ শুরু করে নিউজিল্যান্ড। লেইথাম আউট হন ৩৯ রান করে। গাপটিলের ব্যাট থেকে আসে ৭২। এরপর ৪১ করেন কেইন উইলিয়ামসন। শেষদিকে দ্রুত উইকেট হারানোয় রানের গতি বাড়াতে পারেনি ব্ল্যাকক্যাপস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *