gaibandha-29-10-16আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে আব্দুর সবুর প্রামাণিক (৪৭) নামে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে ক তার লাশ উদ্ধার করা হয়েছে। সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের মাওয়াগাড়ি গ্রামের আলহাজ  গোলজার রহমান প্রামাণিকের ছেলে আব্দুর সুবর। বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক ছিলেন। সাদুল্যাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রনি কুমার দাস জানান, শনিবার সকালে মাওয়াগাড়ী গ্রামের নিজ বাড়ি সামনের ফাঁকা জায়গার একটি গাছের বাগানে সবুর প্রামাণিকের গলাকাটা লাশ পড়ে থাকতে  দেখতে পান স্থানীয়রা। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এ ছাড়া তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, তিনি প্রতিদিনের ন্যায় শুক্রবার বিকেলে বাজার করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর গভীর রাত পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় পরিবারের লোক তাকে অনেক  খোঁজাখুঁজি করে। পরে শনিবার সকালে তার লাশ দেখতে পায় স্থানীয়রা। সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ  ফরহাদ ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যাকান্ডের বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও তাদের গ্রেফতারে চেষ্টা চলছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে সাদুল্লুাপুর থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *